বিজেপির পরিষদীয় দলের বৈঠকে থাকছেন না মুকুল রায়, তবে কি এড়াতে চাইছেন বিজেপিকে? - The News Lion

বিজেপির পরিষদীয় দলের বৈঠকে থাকছেন না মুকুল রায়, তবে কি এড়াতে চাইছেন বিজেপিকে?

 


দি নিউজ লায়ন;   বিধায়ক হিসেবে শপথ নিলেন মুকুল রায়। প্রায় দু’দশক বাদে সরাসরি বিধানসভার যুদ্ধে অবতীর্ণ হয়ে সাফল্য পেয়েছেন মুকুল রায়। তবে বিজেপি নবান্নের ক্ষমতা দখল থেকে দূরে রয়ে যাওয়ায় নিজের জয়ে তিনি কতটা সন্তুষ্ট, সেটা নিয়েও প্রশ্ন রয়েছে। এরই মধ্যে বাড়তি ইন্ধন জুগিয়েছে তাঁর এ দিনের মন্তব্য। 


এদিন বিধানসভায় একেবারেই ‘নীরব’ ছিলেন মুকুল রায়। তিনি শপথ নেওয়ার পর বাইরে বেরিয়ে এসে  বলেন, “মানুষের জীবনে এমন দু’-একটা দিন আসে, যখন মানুষকে চুপ থাকতে হয়”। যা বলার একদিন সবাইকে ডেকেই বলবেন? এরপরই সোশ্যাল মিডিয়ায় কমেন্টের ঝড় বইতে শুরু করে। সবাইকে ডেকে কী বলবেন মুকুল রায়? তা নিয়ে জোর চর্চা চলে। 


 এদিনই পরিষদীয় দলের বৈঠকেও মুকুল রায় থাকছেন না বলে জানা যায়। তবে এরই মধ্যে মুখোমুখি হয়ে সৌজন্য সাক্ষাৎ করেন সুব্রত বক্সির সঙ্গে ।  এদিন বিজেপি বিধায়কদের একাংশ তাঁকে বিরোধী দলনেতা করার দাবি তোলেন। কিন্তু তাতে তাঁর খুব একটা আগ্রহ ধরা পড়েনি। সব মিলিয়ে মুকুলকে নিয়ে রাজ্য-রাজনীতিতে জোর জল্পনা শুরু হয়েছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.